Friday, January 29, 2016

Watching The Abominable Bride

A heady mix of whodunit, time travels, psycho-drama, horror and historicised feminist allegory, The Abominable Bride is cheeky....and of course all roads lead to Moriarty 

অর্জুন বন্দ্যোপাধ্যায়ের 'বঙ্কিমচন্দ্র'

অর্জুন (Arjun Bandyopadhyay) রুদ্ধশ্বাসে পড়ে ফেললাম তোমার লক্ষভেদ।
তোমার উপন্যাস।
বঙ্কিমচন্দ্র।
আমার দুর্দান্ত মনে হল। ইতিহাসের নানা মোড় এবং অভিঘাত জুড়ে জুড়ে যে প্রাতরকিক পরিসর তৈরি করেছ তা শিহরণ জাগায়। আমি বলব হিস্টোরিকাল ফ্যান্টাসি। অভিসন্ধিমূলক এবং রোমান্টিক্যালি রাজনৈতিক। গদ্যের এই স্মার্টনেস তোমার থেকে প্রত্যাশিত। এক গুরুত্বপূর্ণ সামাজিক দলিল। কালচারাল হিস্ট্রি লিখেছ তুমি বাংলার, হয়ত ভারতেরও। যেভাবে মিলিয়ে মিশিয়ে দিয়েছ স্বাধীনতা সংগ্রাম, নকশালবাদ, মাওবাদ আরও অনেক কালচারস অফ প্রটেসট তা প্রশংসনীয়। শেষে যেখানে অনেক বাচনের পর ঘটনা ঘটে, সেটাও বেশ লেগেছে। অবশ্যই নবারুণীয় পরিণতি, তবে এটা প্রশংসাসূচক অর্থেই বললাম। এই উপন্যাস, এক স্টেটমেনট, পলেমিক এবং অবশ্যই ল্যান্ডমার্ক। আমি এর গর্বিত পাঠক, যদিও আরো গর্বিত হতাম লেখক হলে। smile emoticon
অনেক শুভেচ্ছা রইল। এই কথাগুলো পার্সোনাল মেসেজে জানাতেই পারতাম কিন্তু অন্যদের জানাতে ইচ্ছে করল তোমার উপন্যাস সম্পর্কে।
অপ্রকাশিত এই উপন্যাস প্রকাশিত হলে পাঠক দয়া করে পড়ুন।
অর্জুন বন্দ্যোপাধ্যায়ের 'বঙ্কিমচন্দ্র'।

Watching The Hateful Eight

Tarantino in full swing as heads get smashed all over the place. Two dying men hanging a woman with a hanging arm attached to one of her hands in a tavern. Only Tarantino could pull it off. A griping film about human darkness with violence at its aesthetic best or shall I say worst. Lincoln's letter says so much at the end. Touch of whodunit in a Western. Masterful music too. 70 mm made sure the spectacle was spot on. Go for it. This is panache backed up by content.

Watching Ship of Theseus

What emerges from Ship of Theseus is a body where the Other resides. What does it mean ethically to carry this Other in your body? How does it reflect back upon the self? Body as the 'Ship of Theseus' forms a chain, opening itself to the human as well as the non-human Other and therein lies its communal possibility.
Though I didn't like the individual stories that much and thought they were verbose, if not tendentious at times, I did appreciate the way they were corporeally brought together at the end. I loved the stellar finale with an onto-speleological Platonism as it entered into the inanimate body of nature--a crevice externalised where the ethical Other can finally be captured, but only as a shadow.
One of the most philosophical films of recent times.

Watching Court

It's not easy to make a social film in such an understated fashion and that's where Court scores. It is subtle in generating a political gesture rather than making a thumping political statement. Through the shifting perspectives of the accused, the lawyers on both sides and finally the judge, it says all that it wants to say with a silent pulse. An interesting film to think through the function of law within and without the court where the personal and the political meet.

Nayak

One of the many anomalous sub-titles in Satyajit Ray's Nayak on Youtube, the most interesting mishearing:

When Uttam Kumar's friend says, this is the age of Marx and Freud, the sub-title translates it as "master frauds"--a great reflection on our Bengali Marxism and Freudianism...slips are always fun as we hear what we want to hear wink emoticon

Gaza Writes Back

"So comrades, come rally
And the last fight let us face
The Internationale unites the human race."


সাহিত্যের অর্থ যদি সহিত থাকা হয় তবে এই সাহিত্য সঙ্গে থাকে। সঙ্গে থাকে গাজার। সঙ্গে থাকে ইতিহাসের। অদ্বয় এবং অধীশার অনুবাদে 'গাজার প্রত্যুত্তর' এর বঙ্গানুবাদ সংস্কৃতিক বঙ্গীকরণ না করে বজায় রাখে দুঃখ, অত্যাচার, দুর্দশা আবার এইসবের মধ্যে কল্পনার মুক্তিকামী উড়ান এবং যন্ত্রণার মুখোমুখি হয়ে ভাষার সূক্ষ অনুভূতিপ্রবণতা-- এই সবকিছুর স্থানীয় রং। এই ধারাবাহিকতাতেই এহেন অনুবাদের সার্থকতা। অনুবাদ সুললিত, সুলালিত অথচ গাজা কখনো কলকাতা হয়ে যায় না, হতে চায় না, বরং এই ধরণের জিও-পলিটিকালি ইনকারেক্ট হতে চাওয়াকে প্রতিরোধ করে। এই অনুবাদসাহিত্য সমসাময়িকতায় প্রাসঙ্গিক; ইংরেজি থেকে সরাসরি বাংলায় অনূদিত গল্পগুলিতে নারীকণ্ঠের প্রাধান্যও লক্ষনীয়। গল্পগুলি মগ্নচিন্তা ও বহুস্বরিকতায় উজ্জ্বল এবং সোশ্যাল ক্রাইসিসের মুহূর্তে সাহিত্য কিভাবে রেসপন্ড করে তার গুরুত্বপূর্ণ দলিল। কাহিনীর ব্যক্তিগত পরিসর এখানে রাজনৈতিক জটিলতায় আকীর্ণ, যেমন প্রথম গল্পের কন্ঠস্বর বলে, জীবন ইতিহাসে ভালো গ্রেড পাওয়ার থেকেও বেশি জটিল হয়ে উঠেছে। প্রাইভেট আর পাবলিকের একাকার হয়ে যাওয়া এই গল্পগুলিতে আমরা দেখি কিভাবে ইতিহাস সাহিত্য হয়ে ওঠে, অতীত নয়, বর্তমান হয়ে ওঠে। মূল সংকলনের সম্পাদক রেফাত আলরিরের মন্তব্য অনুসরণ করে বলা যায়, এই গল্পগুলি জমি, মৃত্যু এবং স্মৃতি দিয়ে জোড়া। দ্বিতীয় গল্পের হামজার "মস্তিষ্ক নানারকম চিন্তায় আক্রান্ত হয়।" ট্রমার এই থট কমপালশানের সঙ্গে লড়াই করা গাজার সিভিলিয়ানদের সব থেকে বড় স্ট্রাগলগুলোর একটি। এই গল্পগুলির পুনরাবৃত্ত মনোলগেরা সেই মানসিক অত্যাচারের স্বাক্ষী। গল্পগুলি যেভাবে ফার্স্ট আর থার্ড পার্সনের ভেতর ঘোরাফেরা করে সেটাও আগ্রহব্যঞ্জক। মৃত্যু উপত্যকায় দাঁড়িয়ে কিভাবে বদলে যায় প্রেম, নৈশব্দ্য, মানুষের ছোট ছোট সঞ্চয়, সম্পর্কের দল---তা তুলে ধরে এই ছোট-বড় কাহিনীগুলো। বইয়ের শেষের ডিটেইলড লেখক পরিচিতি মূল্যবান। প্রকৃত আন্তর্জাতিকতার স্পিরিটে এই গল্পগুলির দেশজ সীমানার বাইরে ছড়িয়ে পড়া দরকার। অদ্বয় এবং অধীশাকে অভিনন্দন এই জরুরী অনুবাদকর্মের জন্য। সবাই পড়ুন অভিযান প্রকাশিত এই গল্প-সংকলন।